1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

২০২৪ সালের এসএসসি পরীক্ষা: রুটিন অনুযায়ী কবে কোন পরীক্ষা

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। রুটিন অর্থাৎ কবে কখন কোন পরীক্ষা হবে, তার সময়সূচি প্রকাশিত হয়েছে। এ বছরের পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ১২ মার্চ।

এবার বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ থেকে ২০ মার্চ।

১৫ ফেব্রুয়ারি: বাংলা প্রথম পত্র

১৮ ফেব্রুয়ারি: বাংলা দ্বিতীয় পত্র

২০ ফেব্রুয়ারি: ইংরেজি প্রথম পত্র

২২ ফেব্রুয়ারি: ইংরেজি দ্বিতীয় পত্র

২৫ ফেব্রুয়ারি: গণিত

২৭ ফেব্রুয়ারি: ধর্ম (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা)

২৮ ফেব্রুয়ারি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

২৯ ফেব্রুয়ারি: গার্হস্থ্যবিজ্ঞান/ কৃষি শিক্ষা/ সংগীত/আরবি/সংস্কৃত/ পালি/ শারীরিক শিক্ষা ও ক্রীড়া/ চারু ও কারুকলা

৩ মার্চ: পদার্থবিজ্ঞান/ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা/ ফিন্যান্স ও ব্যাংকিং

৫ মার্চ: রসায়ন/ পৌরনীতি ও নাগরিকতা/ ব্যবসায় উদ্যোগ

৬ মার্চ: ভূগোল ও পরিবেশ

৭ মার্চ: জীববিজ্ঞান/ অর্থনীতি

১০ মার্চ: বিজ্ঞান/উচ্চতর গণিত

১১ মার্চ: হিসাববিজ্ঞান

১২ মার্চ: বাংলাদেশ ও বিশ্বপরিচয়।

এদিকে পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় দিয়েছে শিক্ষা বোর্ড। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে ও দুই পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার হলে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষাকেন্দ্রে অন্য কেউ মুঠোফোন ব্যবহার করতে পারবেন না।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park