1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নদীর ময়লা পরিষ্কার তীব্র শীতে নদীতে ঝাঁপ দিলেন’ ব্যারিস্টার সুমন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটসহ সারা দেশে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এমন তীব্র শীতে নদীতে ঝাঁপ দিলেন হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন!

তবে অন্য কোনো উদ্দেশ্যে নয়, সাতার কাটার জন্যই শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে চুনারুঘাট পৌরসভা এলাকার পুরাতন খোয়াই নদীতে নামেন তিনি। এর আগে সকালে পৌরসভার উত্তরবাজার এলাকায় নদীতে প্রায় ৭০০ স্বেচ্ছাসেবী নিয়ে ময়লা-আবর্জনা অপসারণে নামেন তিনি।

তার এই কাজে সহযোগিতা করেন বিডি ক্লিন নাম একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ৬৫০ জন সদস্য। এরপর বিকেলে পরিষ্কার করা নদীতে নৌকা দিয়ে ঘোরেন ব্যারিস্টার সুমন। একপর্যায়ে নৌকা থেকে নেমে সাঁতার কেটে তীরে আসেন তিনি।

নদীর ময়লা পরিষ্কার করার পর নৌকায় চড়ে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, স্বপ্ন ছিল নৌকা চড়বো, নৌকাতে মানুষকে চড়াবো। এটি সম্ভব হয়েছে বিডি ক্লিনের জন্য। অনেকটুকু ময়লা পরিষ্কার করে নৌকায় চড়া শুরু করেছি এবং আমরা সফল হয়েছি। তিনি বিডি ক্লিনকে ধন্যবাদ জানান।

বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম রবি বলেন, বিডি ক্লিনের প্রধান লক্ষ্য হচ্ছে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া। ব্যারিস্টার সুমন ভাইয়ের আমন্ত্রণে আমরা সাড়ে ৬শ সদস্য নিয়ে এখানে এসেছি। নদীটি পরিষ্কার করে আমরা বাড়িতে ফিরবো।

জানা গেছে, চুনারুঘাট শহরকে বড় করতে ৭০ এর দশকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এক কিলোমিটার দূরে স্থানান্তরিত করা হয় মূল খোয়াই নদী। এরপর থেকে শহরের পাশে অন্তত ৩ কিলোমিটার নদী পরিত্যক্ত হয়ে পড়ে। সময়ের ব্যবধানে দখল আর দূষণে অস্থিত্ব সংকটে পড়ে নদীটি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park