1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যেসব মাছ খেলে কমবে ওজন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

 

সিলেট আলাপ ডেস্ক :মাছে-ভাতে বাঙালি বলে একটা কথা রয়েছে। তাই দুপুরের খাবারে একটু মাছের ঝোল-ভাত না হলে হয়? কিন্তু পেটের মেদ তো বেড়েই চলেছে। সেক্ষেত্রে ওজন কমানোটাও জরুরি হয়ে পড়ছে।

ওজন কমানোর চেষ্টা সবাই করেন। তবে ওজন কমানো খুব একটা সহজও নয়। শরীর চর্চার পাশাপাশি ডায়েটের দিকেও বিশেষ নজর দিতে হয়। এমন বেশ কিছু খাবার রয়েছে, যা ওজন কমাতে সাহায্য করে। তবে, ওজন কমাতে গেলে মাটনের মতো ফ্যাট জাতীয় খাবার একদম চলে না।

আপনি চিকেন, মাছ ইত্যাদি খেতে পারেন। মাছ ও ভাতে বাঙালি যদি মাছ খেয়ে ওজন কমাতে পারে, তাহলে আর অন্য কোনো খাবারের ওপর কেন নির্ভর করে থাকবেন। কিন্তু সমস্যা হল, ওজন কমানোর জন্য ঠিক কোন মাছটা বেশি করে খাবেন?

মৌরলা, শিং, মাগুর থেকে শুরু করে রুই, কাতলা, ইলিশসহ সব ধরনের মাছ পাওয়া যায় বাজারে। কিন্তু ওজন কমানোর জন্য আদৌ কোনটি কিনবেন? বেশ কিছু গবেষণার মাধ্যমে দেখা গিয়েছে, মাছ খেলে ওজন কমে এবং বেশ কিছু উপকারিতা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে ২-৪ চারদিন মাছ খেলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন।

মাছ হলো এমন একটি খাবার যা প্রোটিনের সমৃদ্ধ উৎস। তাই মাছ খেলে পেট দীর্ঘক্ষণ ভর্তি থাকে, এতে উল্লেখযোগ্যভাবে ওজন কমে। চিকেন কিংবা মাটনের মতো খাবারের তুলনায় অনেক কম ক্যালরি রয়েছে মাছে। ফ্যাটের পরিমাণও সীমিত। সুতরাং, মাছ খেলে ওজন বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং মাছ খেলে আপনার শরীর থাকবে সতেজ।

বিশেষজ্ঞরা জানান, মাছের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই পুষ্টি শরীরে প্রদাহ কমায়, হার্টের স্বাস্থ্য বজায় রাখে, উজ্জ্বল ত্বক প্রদান করে এবং ওজনকে নিয়ন্ত্রণে রাখে। টুনা, রাভা, সার্ডিন, ম্যাকরেল, বাঙদার মতো মাছগুলো ওজন কমাতে সাহায্য করে। এছাড়া শামুক, ঝিনুক, চিংড়ি, ক্যাটফিশের মতো সামুদ্রিক খাবারও খেতে পারেন। তবে এগুলো সীমিত পরিমাণে খাওয়া উচিত, কারণ এতে বেশ উচ্চ পরিমাণে মারকিউরি থাকে, যা স্বাস্থ্যের জন্য উপযুক্ত নয়। এছাড়া, ওজন কমাতে সাহায্য করে ইলিশ, পমফ্রেটের মতো মাছ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সাবিনা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park