1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সুনামগঞ্জে ২ লাখ টাকার চায়না বাইড় পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সুনামগঞ্জ জেলার মধ্যনগড় উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই লাখ টাকার চায়না বাইড় (জাল) আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় এক জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলা মির্জাপুর-চাইপাইতি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা।

পুলিশ জানায়, মধ্যনগর থানাধীন দুই নম্বর বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর টু চাইপাইতি গ্রামে ঘাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের থেকে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রামশিংহপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সুনু মিয়ার (৪৫) কাছ থেকে দুই লাখ টাকার চায়না বাইড় (জাল) জব্দ করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অবৈধ চায়না বাইড় (জাল) রাখার দায়ে সুনু মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park