সিলেট আলাপ ডেস্ক :সুনামগঞ্জ জেলার মধ্যনগড় উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই লাখ টাকার চায়না বাইড় (জাল) আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় এক জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলা মির্জাপুর-চাইপাইতি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা।
পুলিশ জানায়, মধ্যনগর থানাধীন দুই নম্বর বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর টু চাইপাইতি গ্রামে ঘাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের থেকে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রামশিংহপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সুনু মিয়ার (৪৫) কাছ থেকে দুই লাখ টাকার চায়না বাইড় (জাল) জব্দ করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অবৈধ চায়না বাইড় (জাল) রাখার দায়ে সুনু মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// মাহফুজ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066