1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নারী থেকে পুরুষ হয়ে গেলেন তমা, এলাকায় চাঞ্চল্য

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিরাজগঞ্জের তাড়াশে তমা সরকার (১৮) নামে হিন্দু ধর্মাবলম্বী এক তরুণী নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছে। এ সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে তাকে দেখতে প্রতিনিয়ত বাড়িতে লোকজন ভিড় করছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সে উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার শ্রী সুধান্ন সরকারের মেয়ে।

তমা রাজশাহীতে আলহাজ সুজা-উজ দৌলা সরকারি কলেজে এইচএসসিতে পড়ালেখা করছে।
তমার বাবা সুধান্ন সরকার জানান, সম্প্রতি তমার এক সহপাঠী প্রথমে তমা পুরুষে রুপান্তর হওয়ার বিষয়টি আমাকে জানায়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গেলে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হয়েছি।

তমা সরকার বলেন, ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ১০-১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে।

লাজলজ্জার ভয়ে বিষয়টি এতদিন গোপন রেখেছিলাম। সম্প্রতি এক সহপাঠীকে জানালে সে আমার বাবা- মাকে বিষযটি জানিয়েছে।
এ প্রসঙ্গে তমার চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানান, হরমন পরিবর্তনের কারণে এ রকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park