1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জোহরের সুন্নত পড়তে না পারলে যা করবেন

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :জোহরের ফরজ নামাজের আগের চার রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা। কখনো জোহরের নামাজের আগে চার রাকাত সুন্নত পড়তে না পারলে, জোহরের পর দুই রাকাত সুন্নত পড়ে আগের চার রাকাত সুন্নত আদায় করে নেওয়া কর্তব্য।

জোহরের নামাজের পূর্বাপর সুন্নত সম্পর্কে রাসুল (সা.) এর অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। আলী (রা.) থেকে বর্ণিত এক হাদিসে আছে, রাসুল (সা.) জোহরের আগে চার রাকাত সুন্নত ও জোহরের পর দুই রাকাত সুন্নত পড়তেন। (তিরমিজি, হাদিস নং: ১/৫৫০)

উম্মে হাবিবা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি জোহরের আগে এবং পরে চার রাকাত নামাজ আদায় করবে, জাহান্নামের আগুন আল্লাহ তায়ালা তার ওপর হারাম করে দেবেন। (তিরমিজি, হাদিস নং: ১/৫৫৩)
আবু সুফিয়ান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার বোন উম্মে হাবিবা (রা.) (প্রিয় নবীজীর সা. বিবি) কে এ কথা বলতে শুনেছি যে, ‘আমি স্বয়ং রাসুল (সা.) থেকে শুনেছি, তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি জোহরের নামাজের আগের এবং পরের চার রাকাত সুন্নত নামাজ এর পূর্ণ খেয়াল রাখবে (নিয়মিত আদায় করবে), মহান আল্লাহ তায়ালা তার থেকে জাহান্নামের আগুন হারাম করে দেবেন। (তিরমিজি, হাদিস নং: ১/৫৫৪)

ফজর ও জোহর নামাজের পূর্ববর্তী সুন্নত নামাজ সম্পর্কে আয়েশা রা. থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, রাসুল (সা.) কখনই জোহরের পূর্বের চার রাকাত সুন্নত ও ফজরের পূর্বের দুই রাকাত সুন্নত ছাড়তেন না। (বুখারি, হাদিস নং: ১১৮২)

অনেক সময় সময় স্বল্পতার কারণে অনেকে জোহরের আগের সুন্নত ফরজের আগে পড়ে নিতে পারেন না। হাদিস এবং ফিকাহ-ফাতওয়ার বিভিন্ন গ্রন্থের আলোচনায় জানা যায়, কোনো ব্যক্তি যদি জোহরের নামাজের আগে চার রাকাত সুন্নাত নামাজ পড়তে না পারে, তাহলে সে ফরজের পরে সে চার রাকাত সুন্নাত পড়ে নেবে।

কারণ হাদিস থেকে জানা যায়, রাসুল (সা.) জোহরের আগের চার রাকাত সুন্নাতের এত গুরুত্ব দিতেন যে, কখনো যদি আগে পড়তে না পারতেন তাহলে ফরজের পরে হলেও পড়ে নিতেন।
আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) জোহরের আগের চার রাকাত সুন্নাত কখনো আগে পড়তে না পারলে ফরজের পরে তা পড়ে নিতেন। (তিরমিজি, হাদিস নং ২/২৯১)

আয়েশা (রা.) থেকে বর্ণিত অন্য হাদিসে আছে, রাসুল (সা.) জোহরের আগের চার রাকাত সুন্নাত এবং ফজরের দুই রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। (বুখারি, হাদিস নং : ১১২৭; নাসায়ি, হাদিস নং : ১৭৫৭)

সুতরাং নিয়ম হলো, কেউ আগে পড়তে না পারলে পরে পড়ে নেবে। কোনো কোনো সময় জোহরের আগে চার রাকাত সুন্নত পড়ার মতো পর্যাপ্ত সময় থাকে না। এক্ষেত্রে সম্ভব হলে ফরজ নামাজের আগে দুই রাকাত পড়ে নেবে। তবে জোহরের আগের চার রাকাতই যেহেতু সুন্নতে মুআক্কাদা, তাই কখনো জোহরের আগে চার রাকাত সুন্নত পড়তে না পারলে জোহরের পর দুই রাকাত সুন্নত পড়ে আগের চার রাকাত সুন্নত আদায় করে নেওয়া উচিত। (তিরমিজি, হাদিস নং : ৪২৬; ইবনু মাজাহ, হাদিস নং : ১১৫৮; আলমুহিতুল বুরহানি : ২/২৩২; ফাতহুল কাদির : ১/৪১৫; আদ্দুররুল মুখতার : ২/১২-১৩

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park