1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিদেশি শিক্ষার্থী কমাতে চায় কানাডা

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :কানাডায় চলছে চরম আবাসন সংকট। এই আবাসনসংকটের পেছনে রয়েছে কানাডায় অভিবাসী ও আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়া।

সাম্প্রতিক মূল্যস্ফীতির কারণে দেশটিতে বাড়ি নির্মাণের পরিমাণ কমে গেলেও বাসস্থানের চাহিদা বেড়েই চলেছে।

কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা প্রসঙ্গে বলেছেন, এই বিশাল সংখ্যাটা বিরক্তিকর। এটা এমন একটি অবস্থা, যা সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করার কথা বিবেচনা করছে ক্ষমতাসীন লিবারেল সরকার। খবর সিটিভি।

তবে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ঠিক কতটা কমানোর কথা বিবেচনা করছে কানাডা সরকার, সে সম্পর্কে কিছু বলা হয়নি।

কানাডার সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে সক্রিয় ভিসাসহ ৮ লাখেরও বেশি বিদেশি শিক্ষার্থী কানাডায় অবস্থান করছিলেন। ২০১২ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park