1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জাপার ইয়াহইয়া চৌধুরীকে দল থেকে অব্যাহতি

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরীকে দলের সকল পদপদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু’র সুপারিশক্রমে পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম ।

ইয়াহইয়া চৌধুরী ১০ জানুয়ারি জাতীয় পার্টির বনানী অফিসের সামনে চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে হওয়া বিক্ষোভে অংশ নেন। এবং আজ রোববার (১৪ জানুয়ারি) আইডিইবি মিলনায়তনে পার্টির একাংশের সভায় অংশ নিয়েছিলেন।

সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park