1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আদালত চত্বরে দুই আইনজীবীর মারামারি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :সিলেটের অতিরিক্ত চিফ মেট্রােপলিটন আদালতে একটি মামলার শুনানির জের ধরে বাদী ও আসামি পক্ষের আইনজীবীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

তারা হলেন বাদী পক্ষের আইনজীবী মো. তাজউদ্দিন আহমদ ও আসামি পক্ষের আইনজীবী শামসুজ্জামান জামান। তারা দুই জনই সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী। মারামারির সময় উভয়ে আহত হয়েছেন। নাকে গুরুতর আঘাত পাওয়ায় তাজউদ্দিনকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকালে তার নাকে অস্ত্রোপচার করা হয়। অপরদিকে শামসুজ্জামান জামানও হাতে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, স্থানীয় সাংবাদিক মিঠু দাশ জয়ের করা একটি ছিনতাই মামলার চার্জ গঠনকে কেন্দ্র করে আদালতে তাজউদ্দিনের সঙ্গে বিতর্কে জড়ান শামসুজ্জামান। শুনানি শুরুর আগেও তাদের বাগবিতণ্ডা হয়। শুনানি শেষে দুই আইনজীবী এবং বাদী-বিবাদী আদালত থেকে বের হন। আদালত চত্বরে এলে তাজউদ্দিনের ওপর হামলা চালান আসামি পক্ষের আইনজীবী শামসুজ্জামান ও আসামিরা। এ সময় শামসুজ্জামানের ঘুষিতে তাজউদ্দিনের নাক ফেটে যায়। পরে সেখানে উপস্থিত আইনজীবীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে আদালতের এক আইনজীবী জানান, দুপুরে একটি মামলার চার্জ গঠনের কথা ছিল। আসামি পক্ষে আইনজীবী ছিলেন শামসুজ্জামান। শুনানি শুরুর আগে বাদী পক্ষের আইনজীবী তাজউদ্দিন ও দেবব্রত চৌধুরী শুনানি পেছানোর জন্য নিজেদের মধ্যে আলাপ করছিলেন। এ নিয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান শামসুজ্জামান। এ সময় উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে আদালত চার্জ গঠনের তারিখ পিছিয়ে দেন। সবাই যখন আদালত কক্ষ থেকে বেরিয়ে চলে আসেন তখন হঠাৎ শামসুজ্জামান ও আসামিরা বাদীপক্ষের ওপর হামলা চালান। এতে তাজউদ্দিন এবং শামসুজ্জামান আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ বলেন, আইনজীবী তাজউদ্দিন ও শামসুজ্জামানের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধান করতে বারের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বসেছিলাম। কিন্তু কেউ এ ব্যাপারে অভিযোগ দেননি। এরপরও আমরা স্বপ্রণোদিত হয়ে দুই আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। চার দিনের মধ্যে এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাদের।

সিলেট আলাপ/ আবির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park