1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ভারতের মহারাষ্ট্রের মুকুটে যুক্ত হলো নতুন পালক। আজ শুক্রবার খুলে দেওয়া হয়েছে দেশটির দীর্ঘতম সমুদ্র সেতু ‘অটল সেতু’। প্রায় ১৮ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত অটল সেতুর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও এই সময়ের।

এই সেতুটি প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের সেতু, যার দৈর্ঘ্য সমুদ্রে প্রায় ১৬.৫ কিলোমিটার এবং স্থলভাগে প্রায় ৫.৫ কিলোমিটার। এটি মুম্বই থেকে পুনে, গোয়া এবং দক্ষিণ ভারতে ভ্রমণের সময়ও অনেকটাই কমিয়ে দেবে।

বাণিজ্যিক এবং অর্থনৈতিক সুবিধার জন্য মুম্বাই এবং নবি মুম্বাইয়ের মধ্যে দূরত্ব কমাতে সমুদ্রের উপর সেতুটি নির্মাণের পরিকল্পনা নিয়েছিল দেশটির কেন্দ্রীয় সরকার। ২০১৬ সালের ডিসেম্বর মাসে সেতুটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নরেন্দ্র মোদী।

জানা গেছে, অটল সেতু নির্মাণে ১ লাখ ৭৭ হাজার ৯০৩ মেট্রিক টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। সিমেন্ট ব্যবহার করা হয়েছে ৫ লাখ ৪ হাজার ২৫৩ মেট্রিক টন। প্রতিদিন ৭০ হাজারের বেশি যানবাহনের ভার বহন করতে পারবে এই সেতু। ১০০ বছরের মধ্যে সেতুতি ক্ষতির সম্ভাবনা কম বলে দাবি করেছেন সেতু নির্মাণের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ররা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park