1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় এরই মধ্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে মন্ত্রিসভা গঠনের অনুমোদনের পর মন্ত্রিসভা গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরে সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, যারা নতুন মন্ত্রিসভার দায়িত্ব পেয়েছেন তাদের শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে যাদের টেলিফোন করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে তারা হলেন: আ.ক.ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, ডা. দীপু মনি।

এছাড়াও ডাক পেয়েছেন, তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, হাছান মাহমুদ, আবদুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আবদুস সালাম, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন।

প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন, নসরুল হামিদ বিপু, জুনায়েদ আহম্মেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী, বেগম রুমানা আলী, কুজেন্দ্র লাল ত্রিপুরা, সিমিন হোসেন রিমি, মো. এ আরাফাত, আহসানুল ইসলাম টিটু, মহিবুর রহমান, জাহিদ ফারুক, শফিকুর রহমান চৌধুরী।

এদিকে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে তালিকায় ডাক পেয়েছেন স্থপতি ইয়াফেস ওসমান, ও ডা. সামন্ত লাল সেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park