
সিলেট আলাপ ডেস্ক :দুই মাস ১৩ দিন পর বুধবার খুলছে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল থেকে শুরু করে ভোট শেষ হলেও কার্যালয়টি বন্ধ ছিল।
মঙ্গলবার (১০ জানুয়ারি) এ খবর নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ৭-জানুয়ারী বাংলাদেশে অনুষ্ঠিত প্রহসনের নির্বাচন বিষয়ে আগামীকাল বেলা ৩ টা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসে সংবাদ সম্মেলন করবে দলটি। এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান। তবে কখন খোলা হবে সে বিষয়ে তিনি কিছু জানেনা বলে জানান।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘাত হয় বিএনপির নেতাকর্মীদের। এর ঘণ্টা দুয়েকের মধ্যে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষ চললেও মঞ্চ থেকে হরতাল ঘোষণা দিয়ে স্থল ত্যাগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সেদিন রাতেও বিএনপি কার্যালয়ে একাধিক নেতাকর্মী ও নিরাপত্তা কর্মী ছিলেন। তবে ২৯ অক্টোরর ভোর থেকেই বিএনপি কার্যালয়ের ফটকে তালা ঝুলতে দেখা যায়। সকাল থেকে কার্যালয়ের সামনের অংশে ‘ক্রাইম সিন’ লেখা হলুদ টেপ দিয়ে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। দুইদিন ধরে আলামত সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী। দুইদিন পর দেয়া হয় কাটাতারের বেড়া। তফসিল ঘোষণার পরদিন তাও সরিয়ে নেয়া হয়।
এরআগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা লাগানোর বিষয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, নয়াপল্টনে ২৮ অক্টোবরের সংঘাতের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি অফিসের সামনে সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ তাদের অফিসে তালা দেয়নি। বিএনপিই তাদের অফিসে তালা ঝুলিয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// সাকিব
