1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

এই নির্বাচনে জনগণের বিজয় হয়েছে: ওবায়দুল কাদের

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। ভোট দেওয়ায় দেশের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এ নির্বাচন হচ্ছে জনগণের বিজয়, যা সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে, এটা জনগণের বিজয়।’

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সারাদেশে উৎসবমুখরভাবে ভোট দিয়েছেন মানুষ। কোনো ধরনের সহিংসতা হয়নি। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন, কোনো ধরনের ভয়ভীতি দেখানো হয়নি। এ নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে। আমরা সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরি করতে পেরেছি। আশা করি নৌকা মার্কা আবারও বিজয়ী হবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের প্রতি সমর্থন দিয়েছেন। এরই মধ্যে সিইসি বলেছেন ৪০ শতাংশের বেশি ভোট পড়েছে।’

বিএনপি-জামায়াত নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি যে নির্বাচন বর্জন করেছে, সেখানে ভোটারেরা তাদের বর্জন করেছে। এ নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে দেশের জনগণ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের পার্টির প্রধান শেখ হাসিনা প্রমাণ করে দেখিয়েছেন, সরকার প্রধান হয়েও স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে একটি গ্রহণযোগ্য করতে পারে। আজ সবাই তা প্রত্যক্ষ করেছেন। সর্বাত্মক সহযোগিতা করা, ফ্যাসিলিটেট করা, কো-অপারেশন দিয়ে শেখ হাসিনা যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সে জন্য কৃতজ্ঞতা জানাই শেখ হাসিনার প্রতি।’

নির্বাচন আয়োজন ও পরিচালনায় নিয়োজিত সকলকে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘গণমাধ্যমে ৩৭টি সহিংসতার খবর পেয়েছি। যা ৪২ হাজার কেন্দ্রের তুলনায় নগণ্য।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park