1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দুমড়েমুচড়ে গেলে ভোটের মাঠে থাকা বিজিবির গাড়ি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :জেলার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় ভোটের মাঠে থাকা বিজিবির গাড়ি। এ ঘটনায় আহত বিজিবির গাড়িচালক মুন্না মিয়া (২০) মারা গেছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত মুন্নার বাড়ি জেলার পলাশবাড়ী উপজেলার ইউনিয়নের মাঠে হাট এলাকায়।

এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে সদরের রাইসমিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু সাজ্জাদ জানান, সকালে জেআর পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে রাইসমিল এলাকায় পলাশবাড়ী অভিমুখী বিজিবির সদস্যদের বহনকারী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ বিজিবি সদস্যসহ ৮ জন আহত হন।

আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় দুই বিজিবি সদস্য ও গাড়িচালক মুন্নাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মুন্না মারা যান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আফরোজা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park