1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রহসনের নির্বাচন গণতান্ত্রিক দেশগুলো মানবে না: জয়নুল আবদীন ফারুক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে প্রহসনের নির্বাচন বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে ‘প্রহসনের নির্বাচন বর্জনসহ ১ দফা দাবিতে’ বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদীন ফারুক বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সরকার যে নির্বাচন করছে তা কোনোভাবেই অংশগ্রহণমূলক হবে না। এ নির্বাচন বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো মেনে নেবে না। রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে হয়তো তারা নির্বাচন করে ফেলতে পারবে। রোববারের পর যেভাবে সোমবার আসবে একইভাবে আমাদের আন্দোলনও চলবে। তবে বলে দিতে চাই, এই সরকার আর টিকে থাকতে পারবে না।

তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, আমার ভোট আমি দিব সেই অধিকার প্রতিষ্ঠার জন্য। সরকারের প্রতি অনুরোধ করব এই ভাইয়ে ভাইয়ে ডামি নির্বাচন বন্ধ করুন। বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠার সংগ্রামে আমরা বিরোধীরা লড়াই করছি। এই সংগ্রামকে মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি।

বাংলাদেশের গরিব-দুঃখী মানুষের কষ্টার্জিত দুই হাজার কোটি টাকা খরচ করে আগামী ৭ তারিখ একটি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করতে যাচ্ছে এই সরকার- এমন মন্তব্য করে জয়নুল আবদীন ফারুক বলেন, এই নির্বাচনের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। জনগণ এই নির্বাচনে অংশ নেবে না।

লিফলেট বিতরণ কর্মসূচিতে গণতন্ত্র ফোরামের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা পল্টন ও জাতীয় প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আফরোজা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park