1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভোট দিতে ৩১ বিশিষ্ট নাগরিকের আহ্বান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে স্বেচ্চায়, স্ব–উদ্যোগে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সাংবিধানিক দায়িত্ব ও নাগরিক অধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশের ৩১ জন বিশিষ্ট নাগরিক।

সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন নাসির উদ্দীন ইউসুফের সই করা এক বিবৃতিতে দেশবাসীর কাছে এ আহ্বান জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে, নিরপেক্ষভাবে ভোটের আয়োজন করা এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনমতের সরকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্রে আর কোনো বিকল্প নেই। তাই সব ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শনকে উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে সবাইকে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আগামী ৭ জানুয়ারি ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন, সৈয়দ হাসান ইমাম, ড. অনুপম সেন, রামেন্দু মজুমদার, ডা. সারোয়ার আলী, ফেরদৌসী মজুমদার, ড. আবুল বারকাত, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, নাসিরুদ্দিন ইউসুফ, ম. হামিদ, গোলাম কুদ্দুছ, ড. মুহাম্মদ সামাদ, পীযুষ বন্দোপাধ্যায়, ড. জামাল উদ্দীন, কেরামত মাওলা, সেলিনা হোসেন, সারা যাকের, শিমূল ইউসুফ, শিল্পী নিসার হোসেন, মিলন কান্তি দে, সুজেয়শ্যাম, আশরাফুল আলম, লায়লা হাসান, মিনু হক, রাসুল ইসলাম আসাদ, শ্যামল দত্ত, আবদুস সেলিম, আহকাম উল্লাহ, অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, অধ্যাপক নিজাম উদ্দীন ভূঁইয়া, ড. নিম চন্দ্র ভৌমিক, ডা. নাজহাত চৌধুরী।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আফরোজা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park