1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোয়াইনঘাটে গরু চোর সর্দার কামরুল গ্রেফতারের ঘটনায় সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

গোয়াইনঘাট সংবাদদাতা:সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে কুখ্যাত গরু চোর সর্দার কামরুল ইসলামকে (৩০) গ্রেফতারে সক্ষম হয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাত উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের সতি গ্রামের তার নিজ বাড়ি থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতার মুহূর্তে গরু চোর কামরুল ও তার পরিবারের লোকজনের চড়াও হয়ে পুলিশের উপর হামলা করে।

হামলায় এসআই কামাল হোসেনসহ ৯ জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে এসআই কামালসহ দুইজন গুরুতর জখম হন। কামরুলসহ তার পরিবারের লোকজনের হামলা থেকে বাঁচতে পুলিশ আত্মরক্ষার্থে ১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি ধারালো রাম দা,১টি তরবারি, ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে। পুলিশ গরু চোর গ্যাং লিডার কামরুল, তার মা জুলেখা বেগম, বোন রুনা আক্তার ও ফুফাতো ভাই আবদুল বাসিতকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গোয়াইনঘাটের কুখ্যাত গরু চোর কামরুল থানা পুলিশ কর্তৃক গ্রেফতারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে থানা ও আশপাশে মিষ্টি বিতরণ করে স্হানীয় সচেতন মহল।

পুলিশের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা অগনিত পোস্ট করে অভিনন্দন জানান। ধৃত কুখ্যাত গরু চোর গ্যাং লিডার কামরুল সতি গ্রামের ইছরাক আলী কালা মিয়ার ছেলে। কামরুলের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, চোরাচালানসহ ৯টি মামলা বিচারাধীন রয়েছে এবং ৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলো বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃত অপরাধী কামরুল ও তার পরিবারের জড়িত অপরাপরদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় অস্ত্র ও পুলিশ এসল্ট আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৪ ও ২৫। তারিখ ৩০/১২/২০২৩ ইং।

এদিকে গোয়াইনঘাটের কুখ্যাত গরু চোর সর্দার কামরুলকে গ্রেফতার করায় থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম শনিবার গরু চোর গ্যাং লিডার কামরুলের গ্রেফতারের ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের অভিযানের বর্ননা দিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভুক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে পুলিশ সব সময় সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট থানা পুলিশের একটি অভিযানিক দল গতকাল ২৯/১২/২০২৩ ইং তারিখ সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়াইনঘাট থানাধীন ০৪নং লেঙ্গুড়া ইউনিয়নের অন্তর্গত সতি এলাকায় অভিযান চালিয়ে আসামী কামরুল ইসলাম (৩০), পিতা-ইছরাক আলী, সাং-সতি, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এই কুখ্যাত অরাধীর বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, চোরাচালানসহ মোট ০৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে এবং ৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়েও দীর্ঘদিন থেকে সে পালিয়ে বেড়িয়ে আসছিলো। ধৃত অপরাধী কামরুলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এসময় থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসানও উপস্থিত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজহার

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park