
সিলেট আলাপ ডেস্ক :ঢাকার নবাবগঞ্জে জাতীয় পার্টির প্রায় ৩০০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বুধবার রাতে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও প্রধানমন্ত্রী শেখ
হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এর প্রতি সমর্থন জানিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন।
জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল আনোয়ার বেলাল, জেলা মহিলা পার্টির সভাপতি রেশমী আক্তার, নবাবগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক জাকির হোসেন ও নবাবগঞ্জ উপজেলা জাতীয় ওলামা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মো. নুরুজ্জামান এর নেতৃত্বে জাতীয় পার্টির এই নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ//হারুন
