
সিলেট আলাপ ডেস্ক :নতুন শিক্ষা কারিকুলাম বাতিল ও পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনা এবং নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এ সমাবেশ হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রাস্ট্রপ্রধান বরাবর স্মারকলিপি পেশ করেন নেতাকর্মীরা।
মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি কাওসার আহমেদের সভাপতিত্বে বক্তারা বলেন, নতুন শিক্ষা কার্যক্রম দেশ ও জাতিসত্ত্বা বিরোধী। তাই দেশের নতুন প্রজন্মের স্বার্থে এই শিক্ষা পদ্ধতি অবিলম্বে বাতিল করতে হবে। এসময় ৭ জানুয়ারির নির্বাচনকে একতরফা ও পাতানো দাবি করে তা বাতিলের দাবি জানান নেতাকর্মীরা।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আবির
