1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভাইয়ের প্রার্থিতা বাতিলে আদালতে তাজ কন্যা রিমি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :গাজীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ভাগিনা শিল্পপতি আলম আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে লিভ টু আপিল দায়ের করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজ কন্যা সিমিন হোসেন রিমি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত থেকে লিভ টু আপিল দায়েরের অনুমতি নেয়া হয়। বুধবার (২৭ ডিসেম্বর) এই চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হবে।

আদালতে রিমির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইয়াদনান রফিক ও মোহাম্মদ ছফওয়ান করিম।

প্রসঙ্গত, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে শিল্পপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা আলম আহমেদ নৌকার মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ থেকে তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমিকে মনোনয়ন দেয়া হয়। এ জন্য আলম আহমেদ স্বতন্ত্র নির্বাচন করছেন। ধারণা করা হচ্ছে, এই আসনে ভাই-বোনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

এ বিষয়ে আলম আহমেদের আইনজবী মনিরুজ্জামান আসাদ বলেন, এই মামলায় পক্ষভুক্ত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও বর্তমানে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন। সাথে সাথে হাইকোর্টের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতের দেওয়া আদেশ স্থগিত চেয়েছেন তিনি। বিষয়টি বুধবার শুনানি হবে।

ঋণখেলাপির অভিযোগে আলম আহমেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) তিনি আপিল করেন, যা গত ১৩ ডিসেম্বর খারিজ হয়। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন আলম আহমেদ। হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। এই আদেশের বিরুদ্ধেও প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করেন আলম আহমেদ, যা গত ১৯ ডিসেম্বর চেম্বার জজ আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন শুনানি নিয়ে আদালত স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ করে তাঁকে প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন। ফলে তাঁর নির্বাচনে অংশ নেওয়ার পথ খোলে।

এ বিষয়ে আইনজীবী ইয়াদনান রফিক বলেন, স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে সিমিন হোসেনের করা আবেদনের ওপর আগামীকাল বুধবার শুনানির জন্য দিন রেখেছেন আদালত।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park