1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট শিক্ষাবোর্ডের এইচএসসি’র পুনর্নিরীক্ষার জিপিএ-৫ পেয়েছেন ৫ জন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেটসহ ১১ টি শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করা ৭ হাজার ২০৯ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। যার মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬১৫ জন শিক্ষার্থী, ফেল থেকে পাস করেছেন ১ হাজার ১৩৯ জন শিক্ষার্থী আর ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন এক শিক্ষার্থী।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়।

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সিলেটে ফলাফলে পরিবর্তন এসেছে মোট ১১৫ জন শিক্ষার্থীর। যার মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩২ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। এছাড়া বাকিদের বিভিন্ন গ্রেড থেকে পয়েন্ট বেড়ে ফলাফল পরিবর্তন হয়েছে।

এ বছর বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১২৩জন। এর মধ্যে পাস করেছে ৫৯ হাজার ৫৩৬জন। পাসের হার ছিল ৭১ দশমিক ৬২ শতাংশ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park