1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ইইউর বাজারে নিট পোশাক রপ্তানিতে চীনকে টপকে শীর্ষে বাংলাদেশ

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :নিট পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চীনকে টপকে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে বাজারটিতে সবচেয়ে বেশি নিট পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। প্রথমবারের মত নিট পোশাক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রপ্তানিকারকের অবস্থান অর্জন করলো বাংলাদেশ।

চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত ইইউর বাজারে বাংলাদেশ ১৩৩ কোটি কেজি পোশাক রপ্তানি করেছে, চীনের রপ্তানি ১৩১ কোটি কেজি। এর মধ্যে বাংলাদেশি ৫৭ কোটি কেজি নিট পোশাকে আয় ৯০০ কোটি ডলার। আর ৪৪ কোটি কেজি চীনের নিট পোশাকে আয় ৮৯৬ কোটি ডলার।

বাংলাদেশ ইইউ বাজারে ২০১৪ সাল থেকে ডেনিম পোশাক রপ্তানিতেও শীর্ষস্থানে আছে। যদিও চলতিবছর সামগ্রিক ভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে চিনের চেয়ে বাংলাদেশের ৭৩০ কোটি ডলার পিছিয়ে আছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// রাব্বী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park