1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গ্রামেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক : রাজশাহীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। গ্রামেও ছড়িয়ে পড়েছে এডিশ মশাবাহিত এ রোগ। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। রোগী বেড়ে যাওয়ায় ডেঙ্গু ইউনিটের বেডের সংখ্যা বাড়ানো হয়েছে।

রামেক হাসপাতালের তথ্যমতে, রাজশাহীতে প্রথম ডেঙ্গু রোগী ভর্তি হয় ১৪ জুলাই। তবে তারা সবাই ঢাকাফেরত ছিলেন। বুধবার (২৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ১৫ জন নতুন করে ভর্তি হয়েছেন। আগে ভর্তি ছিলেন ৫২ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন।

চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত ১৯৭ জন রোগীকে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মারা গেছেন একজন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪৫ জন রোগী। এর মধ্যে ৪০ জনই রাজশাহীর স্থানীয়। বাকিরা ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। রোগীদের সেবায় হাসপাতালের একটি বিশেষায়িত টিম কাজ করছে। মজুত রাখা হয়েছে ওষুধপত্র। তবে এভাবে রোগী বাড়তে থাকলে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এখনই সচেতন না হলে সামনে চিকিৎসা কার্যক্রম পরিচালনায় বেগ পেতে হবে।

রাজশাহী জেলা সিভিল সাজন আবু সাঈদ মো. ফারুক বলেন, রাজশাহীতে এখন স্থানীয়ভাবে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছেন। এখন মশা যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এটি দ্রুত ছড়িয়ে পড়বে।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন বলেন, এডিস মশার লার্ভা ধ্বংসে বিশেষ অভিযান চলমান। এরই মধ্যে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু বিষয়ে ক্যাম্পেইন ও সচেতনতামূলক নানান কার্যক্রম চলছে।

সিলেট আলাপ/রিপা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park