1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গাজায় ইসরায়েলি মন্ত্রীর ছেলে নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতা মুক্তিকামী সশস্ত্র বাহিনী হাসাসের সঙ্গে চলমান যুদ্ধে নিহত হয়েছেন দখলদার ইসরায়েলের মন্ত্রিসভার মন্ত্রী এবং দেশটির সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটের ছেলে।

দেশটির ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা বেনি গান্টস বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়ে বলেন, গাদি আইজেনকোটের ছেলে গাজায় স্থল অভিযানে অংশ নিয়েছিলেন।

ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
বর্তমানে মন্ত্রীর দায়িত্ব পালন করা গাদি ইজেনকোত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধানও ছিলেন। গাজায় দখলদার ইসরায়েলি সেনারা যে যুদ্ধ চালাচ্ছে সেটির মূল পর্যবেক্ষক হিসেবে আছেন তিনি। এছাড়া গাজা যুদ্ধে কি ধরনের অভিযান পরিচালনা করা হবে সেটিরও সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখছেন তিনি।

ইসরায়েলি উগ্রপন্থি রাজনীতিবিদ বেনি গানজের সঙ্গে আজ বৃহস্পতিবার আইডিএফের সাউদার্ন কমান্ড সেন্টারে গিয়েছিলেন গাদি ইজেনকোত। সেখানেই ছেলের মৃত্যুর খবর পান তিনি।

ইসরায়েলি মন্ত্রীর ছেলে গাদ ইজেনকোত গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্পের একটি সুড়ঙ্গের কাছে বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন। এরপর তাকে দ্রুত ইসরায়েলের একটি হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে তার মৃত্যু হয়।

সূত্র: টাইমস অব ইসরায়েল, রয়টার্স, সিএনএন

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// জ্যোতি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park