1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আমরা চিন্তিত নই: ওবায়দুল কাদের

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা কোনো ধরনের নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নই। সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচন হবে, এখানে নিষেধাজ্ঞা এলে বিএনপির বিরুদ্ধে আসা উচিত। যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দিতে চায় তাহলে বিএনপি ও তার দোসরা সেটার জন্য যোগ্য।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর পুরোপুরি নির্বাচনী আচরণবিধি মেনে ব্যক্তিগত গাড়ি নিয়ে নির্বাচনী এলাকায় গেছেন বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনকে পুরোপুরি সহযোগিতা করে যাচ্ছি।

নির্বাচন সামনে রেখে প্রশাসনে রদবদলের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, নির্বাচনকে প্রভাবমুক্ত করতে ইউএনও ও ওসিদের বদলি করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের কারণে নির্বাচন কমিশন থেকে আমাদের অনেক এমপি-মন্ত্রী কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন, যা বিরল।

কোনো বাধা নির্বাচন ঠেকাতে পারবে না জানিয়ে কাদের বলেন, কোনো বাধা, হুমকি, অগ্নিসন্ত্রাস বা নাশকতা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিএনপি ও তার সহযোগীরা ভোটে আসেনি, কিন্তু জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গার্মেন্ট সেক্টর নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। নিজেদের বাণিজ্যিক স্বার্থে একটি মহল শ্রমিকদের ব্যবহারের পাঁয়তারা করছে। আমাদের অর্থনৈতিক স্বার্থে গার্মেন্টসের শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে।

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// জ্যোতি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park