1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পল্টনে অবরোধের সমর্থনে ছাত্রদল নেতা রাকিবের নেতৃত্বে মিছিল

  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে নবম দফায় ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ চলছে। এর দ্বিতীয় দিন সোমবার (০৩ ডিসেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রদলের নেতাকর্মীরা দীর্ঘক্ষণ অবরোধের পক্ষে বিভিন্ন স্লোগান সহকারে মিছিল অব্যাহত রাখলে দৈনিক বাংলা মোড় থেকে মিছিলে বাধা দেয় পুলিশ। পরে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

ওই মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সহ-সাধারণ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক জামিল মুরসালিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মশিউর রহমান, নাট্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহম্মেদ রনি, সহ সভাপতি সোহাগ চৌধুরী, সহ সভাপতি সাকিব সরকার মাসুম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park