1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন বর

  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :নেত্রকোনার কলমাকান্দায় যৌতুকের টাকা না পাওয়ায় ৪০ জন বরযাত্রী নিয়ে খাওয়া-দাওয়া শেষে বিয়ের আসর থেকে চলে গেলেন বর।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে তার ২০ বছর বয়সি মেয়ের বিয়ের আয়োজনে এমন ঘটনা ঘটে।

শুক্রবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এমন বিষয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন কলমাকান্দা উপজেলায় রংছাতি ইউনিয়নে বটতলা গ্রামে মো. বাবুল মিয়া।

পরে পুলিশের হস্তক্ষেপে উভয় পক্ষের সঙ্গে আলোচনায় রাতের মধ্যে বিয়ের কার্য সম্পন্ন করে কনেকে তুলে আনতে সম্মত হন বরের বাবা।

বর মো. হাসেন মিয়া (২৫) একই উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের মো. শরিফ মিয়ার ছেলে।

জানা গেছে, বরকে নগদ ৪০ হাজার টাকার দেওয়ার প্রস্তাবে উভয়পক্ষের সম্মতিতে বিয়ের দিন ধার্য করা হয়। সে মোতাবেক কনে পক্ষ ডেকোরেশনসহ বরযাত্রী ও মেহমানদের দুপুরের খাবারের আয়োজন বাবদ দুই লক্ষ টাকা খরচ করেন। বিয়ের দিন বরপক্ষের লোকজন খাবার শেষে বিয়ের পড়ানোর আগে ৪০ হাজার টাকার স্থলে ৭০ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উচ্চ বাক্য বিনিময় হয়। একপর্যায়ে বিকেলে ৪টার দিকে বিয়ের কার্য সম্পাদন না করেই বরকে নিয়ে বরপক্ষের লোকজন ফেরত আসেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, অভিযোগ পাওয়ার পর উপপরিদর্শক (এসআই) আলমগিরকে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশের হস্তক্ষেপে উভয়পক্ষ বিয়ে দিতে সম্মতি পোষণ করেছে। শুক্রবার রাতেই বিয়ের কার্য সম্পাদন করে কনেকে তুলে আনবে বলে কথা দিয়েছে বরপক্ষের লোকজন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//আরহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park