1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রাজনাকে হারিয়ে কাঁদছে তার বিদ্যালয়ের সহপাঠীরাও

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক : শান্তিগঞ্জের পাথারিয়ায় সুরমা উচ্চ বিদ্যালয় এমড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাজনা হত্যার ঘটনায় উত্তাল শান্তিগঞ্জ।ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাসির দাবী জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রাজনাকে হারিয়ে কাঁদছে তার বিদ্যালয়ের সহপাঠীরাও।

বুধবার(২৬ জুলাই) দুপুরে উপজেলার পাথারিয়া বাজারে রাজনা হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে এলাকাবাসীর পাশাপাশি রাজনার স্কুলের সহপাঠীরাও উপস্থিত ছিলেন।হত্যায় জড়িত আসামিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এসময় নিহত রাজনার সহপাঠীরা জানায়, দোষীদের এমন শাস্তি দেওয়া হোক যাতে কোনো অপরাধী এমন ধরনের কাজ না করতে পারে। এরকম ঘটনা যাতে আর না ঘটে এবং কোন সহপাঠীকে যেন এভাবে মৃত্যুবরণ করতে না হয়। আমরা যেন নিরাপদে চলাচল করতে পারি।

রাজনার সাথে একসাথে চলাফেরা করা একই বাড়ির মাহমুদা বেগম বলেন, রাজনা লেখাপড়ায় ও খেলাধুলায় খুব ভালো ছিল৷ যেদিন তার লাশ দেখেছি খুব কেঁদেছি৷ যারা রাজনাকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। আমরা রাজনার হত্যাকারীদের ফাসি চাই৷

মাহমুদার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের ফাসির দাবী করেছে তার সহপাঠী সুরাইয়া, তাওহিদা, সানিয়া বেগম, নিলীমা আক্তার, অহনা, ফারিহা, ফাহমিদা, তুরজাউন, মিনহা, মিম আক্তার, তাবাচ্ছুম, সামিয়া আক্তার, ফেরদাউস, তামান্না, ঔশি, সম্পা, পূজা, মিলি, ফাহিমা, রাহিমা, রুমা, মাহফুজা, জাসিয়া, আরিফা অন্তরা, স্বর্ণা, সুখী, হ্যাপিসহ পুরো বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সিলেট আলাপ/রিপা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park