1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

লিবিয়ায় নিখোঁজ বিয়ানীবাজারের আকমল

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার থেকে লিবিয়ায় গিয়ে নিখোঁজ সিলেটের বিয়ানীবাজারের আকমল হোসাইন (২৩) নামে এক যুবক। আট মাস ধরে পরিবারের সাথে নেই কোন ধরনের যোগাযোগ। আকমলের সন্ধান না পাওয়ায় তার পরিবারের চলছে কান্নার মাতম। নিখোঁজ আকমল বিয়ানীবাজার উপজেলার গড়রবন্দ, লাউঝারির মৃত কামাল উদ্দিনের ছেলে।

তার সন্ধান চেয়ে অভিবাসন ও বিদেশ-ফেরতদের সহায়তা কেন্দ্রে আবেদনও করেন তার বড় ভাই দেলোয়ার হোসেন। কিন্তু এখনও মিলেনে কোন হদিস। এমনকি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ নজরে আসতে ৩-৪ দিন আগে জানানো হয়েছে জৈন্তাপুর থানার। নিখোঁজ আকমল হোসাইন আদোও জীবিত আছেন কি না সেটিও জানানে না তার পরিবার।

নিখোঁজ যুবকের বড় ভাই দেলোয়ার হোসাইন জানান, ২০২০ সালের আগস্টে লিবিয়া যান আকমল। সেখানে তিনি কাজ করছিলেন, এবং পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। ২০২২ সালের ১৯ ডিসেম্বর দেশে ফিরত আসর কথা ছিল তার। বিমানে উঠার দুইদিন আগে পরিবারকে এমটি জানিয়েছিলেন তিনি। কিন্তু বিমানে উঠার সময় তাকে গ্রেফতার করে লিবিয়া পুলিশ। বিষয়টি আকমলের এক সহকর্মী তখন বাসয় ফোন দিয়ে জানায়। গ্রেফতারের এক সাপ্তাহ পরে আকমল তার পরিবারকে জানান তিনি লিবিয়ার মিসারাতা এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হয়েছেন। এর পর থেকেই আকমল হোসাইনের সাথে কোন ধরণের যোগাযোগ নেই পরিবারের। কিছুদিন আগে একজন ফোন দিয়ে জানান তার ভাই নাকি মারা গেছে। পরে সেই নাম্বারটিও বন্ধ দেখায়।

ভাইয়ের সন্ধান চেয়ে অভিবাসন ও বিদেশ-ফেরতদের সহায়তা কেন্দ্রে আবেদনও করেন তিনি। এমনকি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ নজরে আসতে ৩-৪ দিন আগে জৈন্তাপুর থানারও দারস্ত হন তিনি।

অভিবাসন ও বিদেশ-ফেরতদের সহায়তা কেন্দ্রের জেলা কো-অর্ডিনেটর শুবাশিন দেবনাথ জানান, নিখোঁজ যুবকের বড় সহযোগীতা চেয়ে লিখিত আবেদন করেছেন। আমরা সেটি ঢাকায় পাঠিয়েছি। এখনও কোন খোঁজ খবর পাওয়া যায়নি তার।

সিলেট আলাপ/রিপা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park