1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ট্রান্সজেন্ডার প্রার্থী দিল লিবারেল ইসলামিক জোট

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন ট্রান্সজেন্ডারকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোট। গাজীপুর-৫ আসন থেকে মনোনয়ন পাওয়া ওই প্রার্থীর নাম উর্মি। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার পূবাইলে বড়ইবাড়ি এলাকায়।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারি ঘোষিত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনীত হয়ে উর্মি বলেন, ‘দলের চেয়ারম্যানের প্রতি আমি কৃতজ্ঞ। নির্বাচিত হলে আমাকে জনগণের পাশে পাওয়া যাবে। বুধবার আমি মনোনয়নপত্র জমা দেব। এখন আমি কাগজপত্র ঠিক করছি। আশা করছি, মানুষ আমাকে ভোট দিয়ে সব সময় তাদের পাশে থাকার সুযোগ দিবে।’

এ ব্যাপারে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, ‘মনোনয়ন দেয়ার ক্ষেত্রে সব সম্প্রদায় ও শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি।তীয় লিঙ্গের একজনকেও গাজীপুরে প্রার্থী দিয়েছি।’

জানা গেছে, নতুন নিবন্ধিত দল বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নেতৃত্বাধীন ছয় দলের লিবারেল ইসলামিক জোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১২১ আসনে প্রার্থীর মনোনয়ন ঘোষণা করেছে। বাকি ৭৯ আসনে প্রার্থীদের মনোনয়ন বাছাই করে আগামীকাল বুধবার গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ জোট মোট ২০০ আসনে প্রার্থী দেবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//রৌদ্দ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park