1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নতুন দলে যোগ দিয়েই ভোটের মঞ্চে ডলি সায়ন্তনী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। দলের হয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে লড়তে চান তিনি।

রাজধানীর গুলশানে বিএনএমের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (২৭ নভেম্বর) যোগদানের আনুষ্ঠানিকতা শেষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

রাজনীতিতে নতুন উল্লেখ করে দল হিসেবে বিএনএমকে বেছে নেয়ার কারণ জানিয়ে তিনি বলেন, বিএনএম আমাকে অফার করল। আমাদের শোবিজ ইন্ডাস্ট্রির তো অনেকেই রাজনীতিতে যোগ দিয়েছে। ভেবে দেখলাম, একটা ভালো অফার যখন বিএনএম আমাকে দিয়েছে, তাহলে না কেন? এজন্য বিএনএম-এ যোগ দিয়েছি।

তিনি আরও বলেন, আমি কখনোই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। এই প্রথম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলাম। মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

জন্মস্থান পাবনা-২ আসন থেকে জাতীয়তাবাদী দলটির হয়ে ভোটে দাঁড়াতে চান এই শিল্পী। সেজন্য রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর সোমবার বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর এবং মহাসচিব মো. শাহজাহানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//রৌদ্দ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park