1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শিগগিরই ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :শিগগিরই ঢাকা থেকে বেইজিং সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৮ নভেম্বর) চীনে প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশি অংশগ্রহণকারীদের পূণর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ঢাকার চীনা দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার এবং সত্যিকারের বন্ধু হলো চীন। সর্বোপরি এই সম্পর্ক ও বন্ধুত্বকে সারাদেশের সর্বস্তরের মানুষ ব্যাপকভাবে সমর্থন করে।

বাণিজ্য সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ চীনের বড় বাণিজ্য অংশীদার। বর্তমানে বাংলাদেশে চীনের সাতশ’র বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। চীনের প্রতিষ্ঠান ৩১টি বিদ্যুৎকেন্দ্র ৭টি ব্রিজসহ অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। এ বছর তিনশ’র বেশি বাংলাদেশি শিক্ষার্থী চীনে প্রশিক্ষণ নিয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত। এ ধরনের কর্মসূচি সামনের দিনেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//রৌদ্দ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park