1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শেরপুরে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীটা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) বিকালে দর্শকদের করতালি আর বাদ্যযন্ত্রের ধ্বনি ও বৈঠার তালে তালে অনন্য ঢেউ খেলে কুশিয়ারা নদী তীরের মানুষের মধ্যে। ঢোল ও তবলার তাল, আর বৈঠার স্পন্দনের মুহুর্মুহু তরঙ্গ দর্শকের মনে আনন্দের ঢেউ তোলে। শেরপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়ে জোড়ো হন প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ।

হামরকুনা-ব্রাম্মণ গ্রাম যুব সমাজ আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৪টি জেলা থেকে বেশ কয়েকটি নৌকা অংশ নেয়। প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজবাহুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, সদর উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক অলিউর রহমান,কোষাদক্ষ উৎপল ভৌমিক।খালেদ আহমদ এর সঞ্চালনা সভাপতিত্ব করেন কর্নেল আহমদ। নৌকা বাইচ প্রতিযোগীতা দূপুর ২টা থেকে শুরু হয় এবং সন্ধ্যার পূর্ব পর্যন্ত চলে।

সিলেট আলাপ/রিপা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park