1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিএনপি ছাড়লেন সাবেক পাঁচ এমপি

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মহাসচিব ড. মো. শাহজাহান বলেছেন, বিএনপি ভাঙার কোনো চেষ্টাই করছে না তার দল। বিএনপির যে ৫ নেতা আসছেন, তারা স্বেচ্ছায় এসেছেন।

তিনি বলেন, এবার বিএনপি ছেড়ে দলটির সাবেক ৫ এমপি বিএনএমে যোগ দিয়েছেন। নির্বাচন থেকে সরে গিয়ে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করাতেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।

শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

বিএনএম মহাসচিব বলেন, বিএনপি ভাঙার কোনো চেষ্টাই করছে না বিএনএম। যারা বিএনপি ছেড়ে আসছেন, তারা স্বেচ্ছায় এদলে যোগ দিচ্ছেন। আজকে বিএনপির সাবেক ৫ সংসদ সদস্যসহ মোট ৬ জন যোগ দিয়েছেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকেও অনেক নেতারা যোগ দিয়েছেন বিএনএমে। আরও অনেকে যোগ দিবেন।

তিনি বলেন, ৩০০ আসনে প্রার্থী দেবে বিএনএম। সরকার ও নির্বাচন কমিশন (ইসি) এখনও পুরোপুরি আস্থা অর্জন করতে পারেনি, শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হলে অংশগ্রহণের বিষয়টি পুনরায় বিবেচনা করবে দল।

তিনি আরও বলেন, উন্নয়নের রাজনীতি দিয়ে দেশ চলবে না, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বর্তমানে জ্বী হুজুরে চলছে দেশ। গণতন্ত্র রক্ষা ও নির্বাচনী ধারা অব্যাহত রাখতেই বিএনএম নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছে।

ড. মোহাম্মদ শাজাহান বলেন, বিএনপিকে ভাঙার কোনো চেষ্টাই করা হচ্ছে না, যারা আসছেন স্বেচ্ছায় আসছেন। বিএনপির নেতারা কেন নির্বাচনে আসছেন- সে বিষয়ে আমরা মন্তব্য করতে চাই না।

বিএনপি ছেড়ে আসা নেতারা হলেন: ফরিদপুর-১ আসনের শাহ মোহাম্মদ আবু জাফর, বরগুনা-২ আসনের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রহমান, সুনামগঞ্জ-৪ আসনের শাসমুর সালেহীন ও ঝিনাইদহ-৪ আসনের মোহাম্মদ আব্দুল ওহাব। নিরাপত্তাজনিত কারণে বাকি একজনের নাম প্রকাশ করেনি বিএনএম।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// জুম্মন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park