1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট-৫ কানাইঘাট -জকিগঞ্জ আসনে নৌকার মাঝি হতে চান সাবেক ছাত্রলীগ নেতা সারওয়ার কবির

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেট-৫ আসনে (কানাইঘাট -জকিগঞ্জ) নৌকার মাঝি হতে চান সাবেক ছাত্রলীগ নেতা সারওয়ার কবির। এ লক্ষ্যে তিনি সরকার দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন । ইতিমধ্যে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন তিনি।

তার সমর্থক নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিয়েছেন সেটি বাস্তবায়নে বর্তমান তরুণ প্রজন্মই নেতৃত্ব দেবে। কাজেই তরুণ হিসেবে সারওয়ার কবির কে তাঁর দল বিবেচনা করতে পারে। সারওয়ার কবির মনোনয়ন জমা দেওয়ার পর সিলেট-৫ আসনের তরুণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সারওয়ার কবিরকে তারা ক্লিন ইমেজের উদ্যমী তরুণ নেতা হিসেবে দেখছেন। কানাইঘাট- জকিগঞ্জে এই সময়ে স্মার্ট, আধুনিক তারুণ্য নির্ভর নেতৃত্ব দরকার বলে এলাকাবাসী মনে করেন,।

চায়ের দোকানের টেবিল থেকে শুরু করে উপজেলার গ্রামে ও বাজারে এখন তার নাম নিয়েই আলোচনা হচ্ছে বেশী। লোকজন সারওয়ার কবিরকে নিয়েই বেশী আগ্রহ প্রকাশ করছেন।

মূলত সারওয়ার আলোচনায় আসেন,যখন আওয়ামী লীগ নেতা জমির উদ্দীন প্রধানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন। মরহুম জমির উদ্দিন প্রধান ১৯৮৬ সালে কানাইঘাট-জকিগঞ্জ আসন থেকে নির্বাচন করেছিলেন। দীর্ঘদিন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছিলেন। জীবনের শেষ সময়ে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন বেশ কয়েক বছর। কেউ তার খবরও রাখেনি। শেষ বয়সে জমির উদ্দিন প্রধানের দুর্দিনে যে একজন মানুষ তার পাশে দাড়িয়েছিলেন তিনিই ছাত্রনেতা সারওয়ার কবির।

সে সময় তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে ২০ লক্ষ (বিশ লক্ষ) টাকার অনুদান এনে দিয়েছিলেন জমির উদ্দীন প্রধানের চিকিৎসার জন্য।

বিগত বছরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে জোরালো ভাবে মাঠে ছিলেন সারওয়ার কবির। জাতীয় নির্বাচনের সময়ও তিনি ভোটারদের কাছে যান এবং বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের গল্প শোনান। গণমানুষের কাছে তার বক্তৃতা এসময় নজর কাড়ে। মানুষ মূলত তখন থেকে তাকে নিয়েই সপ্ন দেখা শুরু করে।

উপজেলা নির্বাচনের সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সারওয়ার কবির নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোট চান।

২০২০ সালের কোভিড-১৯ এর সময় তিনি মানুষের পাশে থেকে কাজ করেছেন। ২০২২ সালের ভয়াবহ বন্যায় সারওয়ার কবির বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। সারওয়ার কবির কানাইঘাট জকিগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে জাতির পিতার ‘অসমাপ্ত আত্মজীবনী’ নামের কয়েক হাজার বই ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park