1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দশ মাসে ২৫৭৫ নারী ও কন্যাশিশু নির্যাতিত: মহিলা পরিষদ

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দেশে গত ১০ মাসে ২ হাজার ৫৭৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। ১৩টি জাতীয় দৈনিকের উপর ভিত্তি করে এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।

শনিবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী সহিংসতা নির্মূল দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উন্মোচন করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ১০ মাসে ৩৯৭ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন, ১১৫ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩১ জনকে এবং ১২ জন আত্মহত্যা করেছেন। গত ১০ মাসে হত্যা করা হয়েছে ৪৩৩ জনকে, রহস্যজনক মৃত্যু হয়েছে ২৩১ জনের, শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২১১ জন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের অক্টোবর পর্যন্ত আত্মহত্যা করেছেন ২০৭ জন, যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৪২ জন, বাল্যবিয়ে হয়েছে ২১টি, যৌতুকের জন্য নির্যাতনের ঘটনা ঘটেছে ৬১টি। যৌতুকের জন্য ৪৫ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া সাইবার অপরাধের শিকার হয়েছেন ৩৮ জন নারী।

সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম ধর্ষকের সঙ্গে ভিক্টিমের বিয়ে ঠেকানোর দাবি জানিয়ে বলেন, আমাদের আইনে এই ধরনের বিয়েকে সমাধান হিসেবে উল্লেখ করা হয়নি। তাছাড়া এতে ভিকটিমদের আত্মসম্মানে আঘাত লাগে এবং তাদের নিরাপত্তাও বিঘ্নিত হয়। নারীর মর্যাদা ও অধিকার রক্ষার ক্ষেত্রে এ ধরনের কাজ অনাকাঙ্ক্ষিত।

তিনি বলেন, কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক। এ সমস্যার সমাধানে কাউন্সেলিং পরিষেবার ওপর গুরুত্বারোপ দিতে হবে।

এ সময় বাল্যবিয়ে প্রতিরোধ এবং যৌতুক বিরোধী আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু ও আইনগত সহায়তা বিষয়ক সম্পাদক রেখা সাহা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// জুম্মন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park