1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে রাস্তায় রিকশা চালকের লা শ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেট নগরীর রাস্তার পাশ থেকে এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে হুমায়ুন রশিদ চত্ত¡র এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত রিকশা চালকের নাম বাচ্চু মিয়া (৫৫)। তিনি নরসিংদীর মাইজের চর এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে। তিনি নগরীর বরইকান্দি ১ নাম্বার রোডের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।

পুলিশ জানায়, বাচ্চু মিয়া প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে রিকশা নিয়ে বাসা থেকে বের হন। সকাল সাড়ে ৮টার দিকে তিনি রিকশা চালিয়ে হুমায়ুন রশিদ চত্ত¡রে আসলে চলন্ত অবস্থায় রিকশা থেকে পড়ে যান। এ সময় রিকশায় যাত্রী ছিল না। পরে পথচারীসহ স্থানীয় লোকজন তাকে সড়কের পাশে নিয়ে যান এবং সেখানেই রিকশা চালক বাচ্চু মিয়া মারা যান।

এসএমপির দক্ষিণ সুরমা থানার টার্মিনাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিকশা চালক বাচ্চু মিয়া স্ট্রোক করে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত হয়নি। পরে দুপুর সাড়ে ১২টায় মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//পূজা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park