সিলেট আলাপ ডেস্ক :সিলেট নগরীর রাস্তার পাশ থেকে এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে হুমায়ুন রশিদ চত্ত¡র এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রিকশা চালকের নাম বাচ্চু মিয়া (৫৫)। তিনি নরসিংদীর মাইজের চর এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে। তিনি নগরীর বরইকান্দি ১ নাম্বার রোডের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।
পুলিশ জানায়, বাচ্চু মিয়া প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে রিকশা নিয়ে বাসা থেকে বের হন। সকাল সাড়ে ৮টার দিকে তিনি রিকশা চালিয়ে হুমায়ুন রশিদ চত্ত¡রে আসলে চলন্ত অবস্থায় রিকশা থেকে পড়ে যান। এ সময় রিকশায় যাত্রী ছিল না। পরে পথচারীসহ স্থানীয় লোকজন তাকে সড়কের পাশে নিয়ে যান এবং সেখানেই রিকশা চালক বাচ্চু মিয়া মারা যান।
এসএমপির দক্ষিণ সুরমা থানার টার্মিনাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিকশা চালক বাচ্চু মিয়া স্ট্রোক করে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত হয়নি। পরে দুপুর সাড়ে ১২টায় মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ//পূজা

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066