1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শ্রীমঙ্গলে নিখোঁজ ছাত্রের দ্বিখন্ডিত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

শ্রীমঙ্গল সংবাদদাতা :মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী শান্ত দেবনাথের(১৯) দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শান্ত দেবনাথ রাজনগর উপজেলার রাজনগর গ্রামের নিখিল দেবনাথের ছেলে। তিনি এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১২টায় শ্রীমঙ্গল শহরতলীর আইটার সিগন্যাল এলাকার সাওতালপাড়া এলাকা থেকে লাশের আলাদা আলাদা খন্ড দুটি পুলিশ উদ্ধার করেছে। এর আগে গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) তিনি নিখোঁজ হোন।

উদ্ধার করা লাশটির কোমর থেকে শরীর বিছিন্ন ছিল এবং একটি হাতের খোঁজ মেলেনি। ধারণা করা হচ্ছে হাতটি শেয়ালের দল জঙ্গলে নিয়ে গেছে। মরদহেরে সাথে পাওয়া মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ।

এ ব্যাপারে শান্ত দেবনাথের চাচাতো ভাই শিমুল দেবনাথ বলেন, শান্ত দেবনাথের সারাদিন খোঁজ না পেয়ে রাতে রাজনগর থানায় জিডি করতে গেলে শ্রীমঙ্গল থেকে ফোনকল পেয়ে শান্তকে শনাক্ত করি। শ্রীমঙ্গলে শান্ত কেন এসেছিল এবং ওই সাঁওতাল পাড়া এলাকায় যাবার কারন তিনি বলতে পারেননি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মীর সাব্বির আলী জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট আলাপ / রিপা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park