1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশের নির্বাচন একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন্দল এবং প্রতিদিনই সহিংসতা বৃদ্ধির প্রেক্ষিতে দেশটির নির্বাচনে বড় ধরনের অনিয়ম হতে পারে- এমন আশঙ্কা বেড়েছে।

বুধবার (২২ নভেম্বর) ভারতীয় নিউজ ওয়েবসাইট ওয়ান ইন্ডিয়া’য় হিন্দিতে প্রকাশিত এক প্রতিবেদনে এমন মন্তব্য করে বলা হয়েছেঃ এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে সক্রিয়। বাংলাদেশের নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে হয় তা নিশ্চিত করার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার ২২ নভেম্বর আবারও বলেছেন, তার দেশ বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায়, কারণ এটাই আমেরিকার নীতি। এর আগে, দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু-ও তার চিঠিতে কোনো শর্ত ছাড়াই প্রধান তিন রাজনৈতিক দলের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছিলেন।

‘শেখ হাসিনা আলোচনায় রাজি নন’ মন্তব্য করে প্রতিবেদনে বলা হয়ঃ বিরোধী দলের সঙ্গে কোনো ধরনের আলোচনায় রাজি নয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) খুনিদের দল বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও আওয়ামী লীগ গত ১৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে এবং তার বিরুদ্ধে প্রতিষ্ঠানগুলোকে দখল করে যত্রতত্র নিজের লোক বসানোর অভিযোগ রয়েছে, তবুও দলটির টিকিট (মনোনয়ন) চাইতে বহু মানুষের ভীড়।

পরিশেষে বলা হয়ঃ জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও বিএনপি এবং জামায়াত নেতাদের অনুপস্থিতির কারণে নির্বাচনের ফল ফের শেখ হাসিনার পক্ষে যাচ্ছে বলেই মনে হচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//মাশরুর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park