1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট-৫(কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে এমপি হতে চান তারা

  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

মুফিজুর রহমান নাহিদ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়।এ পর্যন্ত সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র বেশ কয়েকজন সংগ্রহ করেছেন বলে জানা গেছে।তাদের মধ্যে রয়েছেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির, যুক্তরাষ্ট্র নিউজার্সি যুবলীগের সভাপতি জুলিয়ান চৌধুরী রাহী,বাংলাদেশ আওয়ামিলীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটি সদস্য একে.এম.শামসুজ্জামান বাহার,ঢাকা সুপ্রিম কোর্ট বারের বিশিষ্ট আইনজীবি সাবেক ছাত্রনেতা এডভোকেট মস্তাক আহমদ, যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এম.সি কলেজের সাবেক ভিপি খসরুজ্জামান খসরু, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির,যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা কাওছার রশিদ সহ আরো।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

এছাড়া নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। সবশেষ ভোটগ্রহণ ৭ জানুয়ারি ২০২৪।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park