1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শান্তিগঞ্জের শান্তি রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ, আটক ২

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :গেল দু’সপ্তাহ ধরে বেশ কিছু ঘটনায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া উপজেলার হাসনাবাজে কাঁঠালকাণ্ডে সংঘর্ষে ৩ জনের প্রাণহানি, পাথারিয়ায় স্কুলছাত্রী রাজনা আক্তারের বস্তাবন্দী মরদেহ উদ্ধার, ঘোড়াডুম্বুরে ছাগলের গাঁয়ে কাদা লেপ্টে দেওয়াকে কেন্দ্র করে দু’দফা সংঘর্ষ, ঠাকুরভোগ গ্রামে ক্যারাম খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ছাড়াও চিকারকান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে একজনের মৃত্যু, পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যুর ঘটনায় বারবার খবরের শিরোনামে এসেছে এ উপজেলার নাম।

এদিকে ধারাবাহিক সংঘর্ষ-প্রাণহানির ঘটনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে নড়েচড়ে বসে শান্তিগঞ্জ থানা পুলিশ। থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বেশ তৎপর হয়ে ওঠে থানা পুলিশ।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৫ জুলাই) দিনব্যাপী শান্তিগঞ্জ থানা পুলিশের একাধিক টিম উপজেলার ঠাকুরভোগ, সাপের কোনা, রনসী, ঘোড়াডুম্বুর, পিঠাপশি, শ্রীরামপুর, আসামমোড়া , জাহানপুর, হাসনাবাজ, উপ্তিরপাড়সহ বেশ কয়েকটি গ্রামে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ ওয়ারেন্ট তামিলে বিশেষ অভিযান চালায়।

সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানের নির্দেশনায় ও সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মো. এহসান শাহ’র সার্বিক তত্ত্বাবধানে অভিযানের নেতৃত্ব দেন জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর ও শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী। শান্তিগঞ্জ থানা পুলিশ ছাড়াও অভিযানে অংশ নেন সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সের অর্ধশতাধিক পুলিশ সদস্য।

অভিযান চলাকালে এসব এলাকা থেকে দেশীয় অস্ত্র রামদা, ঢাল, সুলফি, টেটাঁ, বল্লম, কুচা, লাঠিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়া পশ্চিম পাগলার মাদ্রাসাপাড়া এলাকা থেকে ৯৬ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আছাবুল হককে (৪০) ও ৮ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী পারভীন আক্তারকে আটক করা হয়। আটক আছাবুল হক মাদ্রাসাপাড়ার মৃত আছদ্দর আলীর ছেলে এবং পারভীন বেগম একই এলাকার তাজ উদ্দিনের স্ত্রী।

এপ্রসঙ্গে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, দাঙ্গা-হাঙ্গামা ও মাদকমুক্ত শান্তিগঞ্জ বিনির্মাণের লক্ষ্যে আমাদের এ অভিযান সর্বস্তরে প্রশংসা কুড়াচ্ছে। সম্প্রতি শান্তিগঞ্জ থানা এলাকার বিভিন্ন গ্রামে ঘটে যাওয়া সংঘর্ষের পুনরাবৃত্তি রোধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান অব্যাহত থাকবে। দাঙ্গা-হাঙ্গামা ও মাদকমুক্ত থানা গড়তে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

 

সিলেট আলাপ / রিপা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park