1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

চীনের পর রেকর্ড হারে কমলো জাপানের জনসংখ্যা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :জাপানের জনসংখ্যা যে কোনো সময়ের চেয়ে দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে, আর একই সময় দেশটিতে বিদেশি বাসিন্দাদের সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়েছে। বুধবার (২৬ জুলাই) প্রকাশিত সরকারি তথ্যে এমনটি দেখা গেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

প্রকাশিত তথ্য বলা হয়, দেশটিতে বিদেশি বাসিন্দার সংখ্যা এখন প্রায় ৩০ লাখের কাছাকাছি, ক্রমহ্রাসমান জনসংখ্যার পরিপ্রেক্ষিতে তারা জাপানি সমাজে আরও বড় ভূমিকা পালন করছে।

জাপানের জনসংখ্যা ২০০৮ সালে শীর্ষে ওঠার পর থেকে টানা ১৪ বছর ধরে হ্রাস পেয়েছে। নিম্ন জন্মহারের কারণেই এমনটি হচ্ছে। গত বছর জন্মহার রেকর্ড কম ছিল।

দেশটির স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয় প্রকাশিত ২০২৩-এর ১ জানুয়ারি পর্যন্ত আবাসিক নিবন্ধনসহ জনসংখ্যার তথ্য অনুসারে, জাপানি নাগরিকদের সংখ্যা ১৪তম বছরে আট লাখ কমে ২০২২ সালে ১২ কোটি ২৪ লাখে দাঁড়িয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথমবারের মতো জাপানের ৪৭টি প্রিফেকচারের সবগুলোতে জাপানি বাসিন্দার সংখ্যা কমেছে। আর বিদেশি বাসিন্দাসহ মোট জনসংখ্যা প্রায় ৫ লাখ ১১ হাজার কমে ১২ কোটি ৫৪ লাখে দাঁড়িয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত জাপানে একটি ঠিকানা আছে এমন বিদেশি নাগরিকদের সংখ্যা ২৯ লাখ ৯০ হাজার জন। সংখ্যাটি আগের বছরের তুলনায় ১০ দশমিক ৭ শতাংশ বেশি।

এক দশক আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাপানি না এমন বাসিন্দাদের হিসাবের আওতায় আনা শুরু করার পর থেকে এটি এক বছরে সবচেয়ে বড় বৃদ্ধি।

বিদেশি বাসিন্দাদের সবচেয়ে বড় অংশ, ৫ লাখ ৮১ হাজার ১১২ জন টোকিওতে বাস করে; যা তাদের মোট সংখ্যার ৪ দশমিক ২ শতাংশ। গত বছর দেশটির রাজধানীর এই প্রিফেকচারেই বিদেশি বাসিন্দার সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দেশটিতে জন্মহার বাড়ানোকে তার সরকারের শীর্ষ অগ্রাধিকার হিসেবে নিয়েছেন। এ লক্ষ্যে সন্তান লালনপালন ও অন্যান্য ক্ষেত্রে পিতামাতাকে সমর্থন দেওয়ার জন্য তার সরকার বছরে ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করার পরিকল্পনা করেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park