1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ডিবি কার্যালয়ে যাওয়ার কারণ জানালেন তানজিন তিশা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বেশ কয়েকদিন ধরে আলোচনা-সমালোচনা যেন পিছুই ছাড়ছেনা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। এক সঙ্গে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেম, হাসপাতালে ভর্তি, পরেরদিন হাসপাতাল থেকে ফিরে ফেসবুকে স্ট্যাটাস, রাতে লাইভ, সাংবাদিককে হুমকি আর সবশেষ ৯ মিনিটির একটি অডিও নিয়ে তুমুল আলোচনায় এ অভিনেত্রী।

এবার ব্যক্তিগত জীবনের নানা আলোচিত ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গেছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে ৪টার দিকে রাজধানীর মিন্টো রোডে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান হারুন নিজেই।

সাইবার বুলিংয়ের বিষয়ে অভিযোগ জানাতেই ডিবি কার্যালয়ে গিয়েছিলেন তিশা। হারুনের সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি।

তিশা বলেন, ‘ডিবি কার্যালয় একটা আস্থার জায়গা। আমরা যারা সাইবার বুলিংয়ের শিকার হই, বিশেষ করে তারকারা এখানে আসে। হারুন স্যারের সাহায্য নেয়। আমিও ব্যতিক্রম নই। আমিও একজন তারকা। আমি বিগত দিনগুলোতে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। হ্যারেজমেন্টের শিকার হচ্ছি। ফলে আমার মনে হয়েছে, হারুন স্যারের কাছে আসলে তাদের একটা সাহায্য পাব। সেজন্যই এখানে আসা।’

এদিকে হারুন অর রশীদ জানান, আইনগত সহায়তা পাওয়ার জন্য ডিবি কার্যালয় এসেছিলেন তানজিন তিশা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//সুদীপ্ত

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park