1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট-২ আসনে আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন শফিক চৌধুরী

  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

রোববার (১৯ নভেম্বর) বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

ফরম জমা শেষে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।

তিনি বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে আমার ওপর আস্থা রেখেছেন। আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছে। পরবর্তীতে জাতির ক্রান্তিকালে দুটি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি নির্বাচনে অংশ নেইনি। তারপরও সারাবছর আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকেছি। তাদের জন্য সাধ্য অনুযায়ী কাজ করেছি।

শফিক চৌধুরী আরও বলেন, আমার দলীয় অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি এবার আমাকে মনোনয়ন দেন, আশা করি দলমত নির্বিশেষে সবাই আমাকে নির্বাচিত করবে। আমি জনগণের জন্য আবারও কাজ করার সুযোগ পাব।

মনোনয়ন ফরম জমা কালে তার সাথে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// প্রাপ্তি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park