1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জগন্নাথপুরে গৃহবধূ খুনের ঘটনায় স্বামী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

জগন্নাথপুর সংবাদদাতা :সুনামগঞ্জের জগন্নাথপুরে রুমি বেগম (৩৮) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে ও গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও (ঢালারপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রুমির স্বামী রূপক মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ। রূপক দিরাইয়ের ভাটিপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের খুশবুল মিয়ার ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় ১৩ বছর ধরে রূপক মিয়া স্ত্রী-সন্তান নিয়ে লোহারগাঁও গ্রামের এক লন্ডনপ্রবাসীর বাড়িতে বসবাস করে আসছেন। গত মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রূপক মিয়া তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করেন এবং গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এ সময় রূপককে আটক করা হয়।

এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর বলেন, হত্যায় ব্যবহৃত ছুরি ও শাড়ি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানতে স্বামী রূপককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park