1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিঙ্গাপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ফেডারেশনের জেনারেল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন (সিজিএ) বাংলাদেশের সভাপতি হিসেবে সিঙ্গাপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দেন।

এতে সেনাবাহিনী প্রধান কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদান করেন।

এ ছাড়া সেনাবাহিনী প্রধান সেখানে অনুষ্ঠিত ‘ওয়ার্কশপ অ্যান্ড রিজিওনাল মিটিং’ ও ‘প্রেজেন্টেশন অ্যান্ড প্রি অ্যাসেম্বলি ডিসকাশন’-এ অংশ নেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

কমনওয়েলথ গেমস ফেডারেশনের অ্যাসেম্বলিতে অংশগ্রহণের জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত ১৩ নভেম্বর সিঙ্গাপুর গমন করেছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//আরশি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park