1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ঢাকার কর্মসূচিতে যাচ্ছেন সিলেটের নেতাকর্মীরা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :ঢাকার পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে সিলেট থেকে যাচ্ছেন হাজারো নেতাকর্মী। এর মধ্যে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংখ্যাই বেশি। আগামীকালের ঢাকার বিএনপি’র মহাসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশে তারা যোগ দেবেন। সিলেটের নেতারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ঢাকায় অনুষ্ঠিত কয়েকটি কর্মসূচিতে তাদের সরব উপস্থিতি ছিল। বিচ্ছিন্নভাবে গেলেও ঢাকায় গিয়ে এক হয়ে এসব কর্মসূচিতে যোগ দেন। তবে এবারের কর্মসূচি একটু ভিন্ন। ২৭শে জুলাই ঢাকায় একদিকে হবে শান্তি সমাবেশ ও অন্যদিকে বিএনপি’র সমাবেশ। দুটি সভাতেই দু’দলের নেতাকর্মীরা অংশ নিতে ঢাকায় যাচ্ছেন। সর্বশেষ গত সপ্তাহে সিলেটে পদযাত্রাকে কেন্দ্র করে রাজপথে শোডাউন দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। একই দিনে কর্মসূচি হলে তারা মুখোমুখি হননি।

দুপুরে আওয়ামী লীগ ও বিকালে বিএনপি’র নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছে।

এর আগে ৯ই জুলাই তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে নগরীর দক্ষিণ সুরমা এলাকায় উত্তেজনা ছিল। পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে সিলেটে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মীদের সঙ্গে হবিগঞ্জ থেকে আসা বিএনপি’র অঙ্গসংগঠনের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছিল। তাৎক্ষণিক পুলিশ হস্তক্ষেপ করায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। ২৭শে জুলাই ঢাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শান্তি সমাবেশে যোগ দিতে সিলেট থেকে ঢাকায় যাচ্ছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বড় একটি গ্রুপ। এ নিয়ে ভেতরে ভেতরে প্রস্তুতি চলছে। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জানিয়েছেন, তিনটি সংগঠনের সিলেটের শীর্ষ নেতারা ঢাকার শান্তি সমাবেশে যোগ দেবেন। সঙ্গে যাবে বিশাল একটি বহর। গতকাল থেকে বিচ্ছিন্নভাবে ঢাকার পথে অনেকেই রওয়ানা হয়েছেন। আজ দুপুর থেকে রাত পর্যন্ত বহর নিয়ে নেতারা যোগ দিতে যাচ্ছেন। তবে এই যাত্রা ঘোষিত নয়। দায়িত্বশীল নেতারা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। ঢাকায় যাচ্ছেন কিনা, সে ব্যাপারে তারা মন্তব্য করেননি। সিলেটে যুবলীগ ও ছাত্রলীগ দীর্ঘদিন ধরে কেবলমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে পরিচালিত হচ্ছে।
সিটি নির্বাচনের পর দুটি কমিটি পূর্ণাঙ্গ করার প্রস্তুতি চলছে। এ কারণে রাজনৈতিক শোডাউনে জানান দিতে উৎসাহ নিয়ে অনেকেই ঢাকায় যাচ্ছেন বলে জানিয়েছেন যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতা। তারা জানান, এর আগেও একাধিক শান্তি সমাবেশে সিলেটের নেতারা দলে দলে যোগ দিয়েছিলেন। এদিকে- বিএনপি’র গেল ঢাকা সমাবেশে সিলেট থেকে কয়েকশ’ নেতাকর্মী বিচ্ছিন্নভাবে ঢাকায় গিয়েছিলেন। ওই সমাবেশে অংশ নেয়া স্বেচ্ছাসেবক দলের এক সিনিয়র নেতা জানিয়েছেন, সিলেট কিংবা ঢাকা সব সমাবেশেই সিলেট থেকে বিশাল অংশের উপস্থিতি থাকে। গত সমাবেশেও এর ব্যতিক্রম হয়নি। আসন্ন মহাসমাবেশে সিলেট থেকে বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা গিয়ে অংশ নিতে পারেন। দলে সাংগঠনিক ভাবে জানান দিয়ে কেউ যাচ্ছেন না। পরে অবশ্য সবাই ঢাকায় গিয়ে এক হয়ে মহাসমাবেশে যোগ দিতে পারেন। সিলেটের অনেক নেতা ঢাকার বাসিন্দা। ব্যবসায়ী সহ নানা কারণে তারা সিলেট ও ঢাকায় অবস্থান করেন। ঢাকার সব সমাবেশে তাদের সরব উপস্থিতি থাকে। যুবদলের নেতারা জানিয়েছেন, তারা সংগঠিতভাবে যাচ্ছেন না। বিচ্ছিন্ন ভাবে কেউ গেলে সেটা তাদের বিষয়। তবে- ২৭শে জুলাইয়ের সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। অনেকেই আবার ঢাকায় অবস্থান করছেনও। এদিকে- সিলেটে ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে তোড়জোড় চলছে। তারণ্যের সমাবেশের মাধ্যমে সিলেটে ছাত্রদলের পদপ্রত্যাশী নেতারা সরব হয়েছিলেন। নিজেদের উপস্থিতি জানান দিতে সিলেট ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। তারা সমাবেশে সিলেটের উপস্থিতিও জানান দেবেন। তবে- এবারের সমাবেশকে ঘিরে সিলেটের প্রশাসনের তেমন কড়াকড়ি নেই। বিরোধী দল কিংবা জোটের কাউকেই হয়রানির মুখে পড়তে হচ্ছে না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park