1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

১৮ ডিসেম্বরের আগে নির্বাচনী প্রচারণা নয়: ইসি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ইসি সচিব মো. জাহাংগীর আলম তার কার্যালয়ে এক ব্রিফিংয়ে বলেন, ‘এটা নির্বাচনী আইন ও আচরণবিধিতে আছে। প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।’

ইসি সচিব বলেন, ‘প্রতীক বরাদ্দের পর ব্যালট প্রস্তুত করা হবে। নির্বাচনের তিন-চার দিন আগে সেগুলো জেলায় জেলায় পাঠানো হবে। এরপর কবে কেন্দ্রে পাঠানো হবে সেটা পরে সিদ্ধান্ত হবে।’

সরকারি কর্মকর্তাদের বদলি প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘তফসিল ঘোষণার পর এ ধরনের বদলি হয়েছে কি না, আমাদের জানা নেই। এখন থেকে এ ধরনের কোনো সিদ্ধান্তের প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইসির কাছে প্রস্তাব পাঠাবে এবং কমিশন তাদের মতামত জানাবে।’

আগামী জাতীয় নির্বাচনে কোনো জনপ্রতিনিধি অংশ নিতে চাইলে তাকে আগে পদত্যাগ করতে হবে বলেও জানান তিনি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তানিয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park